শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘে পবিত্র কোরআন অবমাননা রোধে নিন্দা প্রস্তাব পাস

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 27 জুলাই 2023, 04:27 দুপুর • 550 বার পঠিত
জাতিসংঘে পবিত্র কোরআন অবমাননা রোধে নিন্দা প্রস্তাব পাস

ধর্মীয় গ্রন্থের প্রতি সহিংসতার বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘে এ  ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করা হয়।

২৫ জুলাই মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক শীর্ষক সভায় মরক্কোর উত্থাপিত খসড়া প্রস্তাবটি গৃহীত হয়। এতে আহ্বান জানানো হয়, সদস্যরাষ্ট্র ও সোশ্যাল মিডিয়া কম্পানিগুলোকে ক্রমবর্ধমান ঘৃণ্য বক্তব্যের প্রসার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।

ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে যেকোনো ব্যক্তি, ধর্মীয় প্রতীক, পবিত্র গ্রন্থ, বাড়ি, ব্যবসা, সম্পত্তি, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র, উপাসনার স্থানের বিরুদ্ধে সব ধরনের সহিংস কার্যক্রম নিন্দনীয় বলা হয় প্রস্তাবনায়। এছাড়া আরো বলা হয় উপাসনাস্থলের ওপর সব ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।


এদিকে, ধর্মীয় প্রতীক ও গ্রন্থের অবমাননা ঘৃণ্য কাজ হলেও তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের শামিল নয় বলে ভিন্ন মত দেন স্পেনের এক প্রতিনিধি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি বাদ দেওয়ার প্রস্তাব জানান তিনি।

ডেনমার্কের প্রতিনিধিও জানান, কোরআন বা অন্য যেকোনো ধর্মীয় গ্রন্থ পোড়ানো খুবই ঘৃণ্য অসম্মানজনক কাজ। তবে তার দেশ মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করে এবং ধর্মীয় স্বাধীনতা ও সমালোচনাকে নিষিদ্ধ করে না। তাই তিনি বলেন, এসব আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের শামিল নয়।