শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ভবনের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন নিউজ পোর্টাল • 13 অক্টোবর 2021, 05:09 বিকাল • 792 বার পঠিত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বুধবার দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, এদিন দুপুর ১২টার দিকে ওই ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

তিনি আরো বলেন, দুপুর সোয়া ১২টার পর আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।