শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জার্মান চ্যান্সেলেরর সাথে তুরস্কের প্রেসিডেন্ট ফোনালাপ

অনলাইন নিউজ পোর্টাল • 22 জুলাই 2020, 08:08 রাত • 252 বার পঠিত
জার্মান চ্যান্সেলেরর সাথে তুরস্কের প্রেসিডেন্ট ফোনালাপ

লিবিয়া ও সিরিয়া বিষয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। আলোচনা করেছেন লিবিয়া, সিরিয়া বিষয়ের সর্বশেষ ঘটনাবলী ও তাদের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে। যার মধ্যে অর্থনৈতিক ও পর্যটন বিষয়ও স্থান পেয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে আনাতোলিয়ায় তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান ও  জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো। সেখানেও উল্লিখিত বিষয়ে আলোচনা হয়। তবে এবারের ফোনকল আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে উদীয়মান করোনাভাইরাস।

এরদোগান ও মার্কেল উদীয়মান করোনাভাইরাস বিশেষত মহামারীটি সংক্রমণের পরে পরবর্তী পর্যায়েও লড়াইয়ে কিভাবে সহায়তা জারী থাকতে পারে; এমন বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।