শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ৭৫ বছর পূর্ণ

অনলাইন নিউজ পোর্টাল • 15 আগস্ট 2020, 07:40 বিকাল • 180 বার পঠিত
জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ৭৫ বছর পূর্ণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ৭৫ বছর পূর্ণ করলো জাপান। এই দিনটি ‘ভিক্টোরি ওভার জাপান ডে’ বা ‘ভিজে ডে’ নামে পরিচিত। যুদ্ধকালীন সময়ে জাপানের কর্মকাণ্ডের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন দেশটির সম্রাট নারুহিতো।

দিবসটি উপলক্ষে টোকিওর বিতর্কিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা জানায় দেশটির হাজারো নারী-পুরুষ। করোনাভাইরাসের কারণে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন সম্রাট নারুহিতো। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক ওই ঘটনা আর কখনোই ঘটবে না বলে আশা করছি আমি।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১২ হাজার বন্দিসহ ব্রিটিশ ও কমনওয়েলথের প্রায় ৭১ হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। এছাড়া জাপানের প্রায় ২৫ লাখ মানুষেরও মৃত্যু হয়েছিলো বলে ধারণা করা হয়।

জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়েই সমাপ্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপানের সম্রাট হিরোহিতো লড়াই শেষ করার ঘোষণা দেন। হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরই লড়াই শেষ হয় জাপানে। একই বছরের ২ সেপ্টেম্বর দেশটি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরপর থেকে ১৫ আগস্ট ভিক্টোরি ওভার জাপান ডে হিসেবে পরিচিত।