শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৪, আহত দেড় শতাধিক

মোহাম্মদ খাইরুল আমিন • 17 মার্চ 2022, 06:50 বিকাল • 218 বার পঠিত
জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৪, আহত দেড় শতাধিক

জাপানের উত্তর-পূর্ব উপকূলে  শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে দেড় শতাধিক লোক।
গত বুধবার মধ্যরাতে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানার পরপরই জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়।

এদিকে সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পটির প্রভাব পড়েছে রাজধানী টোকিওতেও। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বহু মানুষ বিদ্যুৎহীন ছিলেন। গুরুত্বপূর্ণ বেশি কিছু সড়কে ফাটল দেখা দেয়। এদিকে শিনকানসেন বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। ফলে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। মিয়াগি এবং ফুকুশিমা এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কেন্দ্রটিতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি।

যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তা কর্তৃপক্ষ দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র হিরুকাজু সাতসুনো।