শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানে ১২১ বছরের মধ্যে সর্বনিম্ন জন্মহারের রেকর্ড

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 01:35 দুপুর • 617 বার পঠিত
জাপানে ১২১ বছরের মধ্যে সর্বনিম্ন জন্মহারের রেকর্ড

জাপানে ২০২০ সালে বিগত ১২১ বছরের মধ্যে সবচেয়ে কম শিশু জন্ম নিয়েছে বলে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর নেপথ্যে করোনার কারণে অনেকের বিয়ে আটকে যাওয়া ও নতুন পরিবার শুরুতে মানুষের অনাগ্রহকে দায়ী করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী ২০২০ সালে জাপানে ৮ লাখ ৪০ হাজার ৮৩২ শিশু জন্ম নিয়েছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম এবং ১৮৯৯ সালে এই হিসাব রাখার পর থেকে এক বছরে সর্বনিম্ন জন্মহারের রেকর্ড। 

জাপানে ২০২০ সালে নিবন্ধিত বিয়ে ১২ দশমিক ৩ শতাংশ কমে ৫ লাখ ২৫ হাজার ৪৯০। বিশ্বযুদ্ধের পর যা রেকর্ড সর্বনিম্ন। এ ছাড়া নারীদের মাথাপিছু সন্তান জন্মহারও ১ দশমিক ৩ শতাংশে নেমেছে। গোটা বিশ্বে নারীদের মাথাপিছু সন্তান জন্মহারে যা সবচেয়ে কম।    

দীর্ঘদিন ধরে জনমিতি নিয়ে এমন সংকট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে জাপান। দেশটিতে কয়েক বছর ধরেই জন্মহার নিম্নমুখী। এতে করে এমন উদ্বেগ তৈরি হয়েছে যে, এভাবে চলতে থাকলে প্রবীণদের সংখ্যা বাড়বে অপরদিকে কর্মক্ষম মানুষের সংখ্যাও কমতে থাকবে।