শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

জাকাত আদায়ে কাতারের জাকাত বিভাগের সাফল্য

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মে 2026, 05:03 বিকাল • 117 বার পঠিত
জাকাত আদায়ে কাতারের জাকাত বিভাগের সাফল্য

কাতারের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাকাত বিভাগ ২০২৬ সালের প্রথম প্রানি্তকে উলে্লখযোগ্য সাফল্য অর্জন করেছে। এতে তাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর দক্ষতা, জাকাত সেবা উন্নয়ন ও সামাজিক প্রভাব বাড়ানোর ধারাবাহিক প্রচষ্টোর সাফল্য প্রতিফলিত হয়েছে।

এটি কাতার সরকারের জাকাত সংস্কৃতি জোরদারকরণ এবং সামাজিক সংহতি শক্তিশালী করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জাকাত সেবা বিভাগের প্রধান আহমেদ জাবের আল জাবাউয়ি জানান, ২০২৫ সালের একই সময়ের তুলনায় জাকাত আদায় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এই প্রবৃদ্ধি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বিভাগের প্রতি বাড়তি আস্থা এবং ইসলামী বিধান অনুযায়ী জাকাত আদায়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রতিফলন। এই সাফল্য এসেছে সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যম কার্যক্রম, সেবা চ্যানেলের উন্নয়ন এবং ডিজিটাল সমাধানের সম্প্রসারণের সম্মিলিত প্রচষ্টোর মাধ্যমে, যা দাতাদের জন্য জাকাত প্রদান সহজ করেছে।

ব্যয়ের ক্ষেত্রে তিনি জানান, প্রথম প্রানি্তকে কাতারের অভ্যন্তরে উপযুক্ত পরিবারগুলোর জন্য মোট সহায়তার পরিমাণ ছিল ৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৮০৭ কাতারি রিয়াল। এই সহায়তা বিভিন্ন খাতে প্রদান করা হয়েছে।

যার মধ্যে আছে, নিয়মিত সহায়তা, এককালীন সহায়তা, চিকিত্সা সহায়তা, ঋণগ্রস্তদের সহায়তা, সামাজিক নিরাপত্তাভোগী পরিবারকে সহায়তা। এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে কাতারে অবস্থানরত গাজার বাসিন্দাদের জন্য ২৬ লাখ চার হাজার নয় শ রিয়াল প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, জাকাতুল ফিতরের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং একই সময়ে ২২ হাজার এক শ জন উপকারভোগী এ সহায়তা পেয়েছেন, যা সময়মতো ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে। 

সাধারণ সেবার ক্ষেত্রে বিভাগটি প্রথম প্রানি্তকে এক হাজার ২৪৭টি সহায়তার আবেদন নিষ্পত্তি করেছে এবং বিভিন্ন মাধ্যমে দুই হাজার ২০টি ধর্মীয় প্রশ্নের উত্তর দিয়েছে।

জাকাত বিভাগ মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছে এবং ব্যবসায়িক খাতের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছে। এ লক্ষ্যে স্থানীয় কম্পানিগুলোতে ১৫১টি মাঠ পরিদর্শন পরিচালনা করা হয়েছে। ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে বিভাগটি তাদের ওয়েবসাইটে কর্পোরেট জাকাত হিসাবের অনলাইন সেবা চালু করেছে, যা প্রথম প্রানি্তকে ২২০টি কম্পানি ব্যবহার করেছে।

জাবাউয়ি আশা ব্যক্ত করেন যে, জাকাত বিভাগ ভবিষ্যতেও তাদের সেবা ব্যবস্থা উন্নত করবে এবং সচেতনতা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার করবে, যাতে জাকাতের প্রভাব সর্বোচ্চ করা যায় এবং প্রয়োজন মতো মানুষের সহায়তা ও সামাজিক সংহতি জোরদার করার লক্ষ্য পূরণ হয়।