ইউরোপীয় তিন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক কারাবন্দি অ্যালেক্সি নাভালনির মুক্তির সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দেশটিতে অবস্থানরত ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
তবে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে সুইডেন। দেশটির পক্ষ থেকে এ বহিষ্কারকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করা হয়েছে।
এছাড়া এ বহিষ্কার ‘ন্যায়সঙ্গত’ বলে জানিয়েছে জার্মান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রাশিয়াকে পুনর্বিবেচনা করা আহ্বান জানিয়েছে।
এরআগে স্থানীয় সময় রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। রাশিয়ায় ফেরা মাত্রই আলেক্সেই নাভালনিকে গ্রেফতার করে পুলিশ। আলেক্সেই নাভালনির মুখপাত্র কীরা ইয়ারমিশ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছিলেন।
এরপর রাশিয়াজুড়ে বিক্ষোভ-মিছিল শুরু করে আলেক্সেই নাভালনির সমর্থকরা। বিক্ষোভ থেকে আলেক্সেই নাভালনির কয়েক হাজার সমর্থককে গ্রেফতার করা হয়।