শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনকে ট্যাঙ্ক দেবে জার্মানি

মোহাম্মদ খাইরুল আমিন • 26 এপ্রিল 2022, 05:56 বিকাল • 642 বার পঠিত
ইউক্রেনকে ট্যাঙ্ক দেবে জার্মানি

জার্মানি ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহের অনুমোদন দেবে। একটি সরকারি সূত্র মঙ্গলবার এএফপিকে জানিয়েছে, কিয়েভের জন্য সামরিক সমর্থনের বিষয়ে বার্লিনের সতর্ক নীতিতে এটি একটি সুস্পষ্ট পরিবর্তন।

সূত্র জানায়, মঙ্গলবার পরে রামস্টেইনে প্রতিরক্ষা মন্ত্রীদের একটি আন্তর্জাতিক বৈঠকে বিষয়টি নিশ্চিত ঘোষণা করা হবে। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করে। এর পর বেশ কয়েকটি বড় শহরের পতন ঘটে। শুরুতে রাজধানী কিয়েভ ঘিরে রাখলেও পরে সেটি ছেড়ে অন্যদিকে মিশন সরিয়ে নিয়েছে রাশিয়া। তারা বিভিন্ন শহর ঘিরে রেখেছে। অবরুদ্ধ করে রেখেছে গুরুত্বপূর্ণ শহর।