শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২১

মোহাম্মদ খাইরুল আমিন • 04 মে 2022, 12:27 দুপুর • 713 বার পঠিত
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বাহিনীর হামলায় ২১ জন বেসমারিক নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গভর্নর এই খবর জানান। 

গতকাল মঙ্গলবার টেলিগ্রামে এক পোস্টে দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো জানান, আভদিভকা কোক প্লান্টে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত হন। ১৫ জন আহত হয়েছেন।

এছাড়াও রাশিয়ার ছোড়া বোমায় লাইমান শহরে ৫ জন, ভুগ্লেদারে ৪ জন এবং ভেলিকা নোভোসিল্কা ও শ্যান্ড্রিগোলোভ গ্রামে ২ জন নিহত হয়েছেন বলে জানান তিনি।

এদিকে, ইউক্রেনে মৃত্যুর মিছিল দীর্ঘ হয়েছে আরো একটি দুর্ঘটনায়। দেশটির পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাস এবং একটি কারের সংঘর্ষ হয়েছে। তাতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে খবর। 

কয়েকদিন হলো ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলে কিয়েভের দখলকৃত অঞ্চলগুলোতে আক্রমণ বাড়িয়েছে রাশিয়া। এখন ওটাই ইউক্রেনে তাদের হামলার কেন্দ্রবিন্দু।