শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অজুহাত পেতে ষড়যন্ত্র করছে‌‌ রাশিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 16 জানুয়ারী 2022, 07:50 সকাল • 339 বার পঠিত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অজুহাত পেতে ষড়যন্ত্র করছে‌‌ রাশিয়া

রুশ এজেন্টরা সাজানো নাটকের ষড়যন্ত্র করছে, যাতে এই অজুহাতে মস্কো ইউক্রেনে একটা হামলা চালানোর প্রস্তুতি নিতে পারে একথা জানিয়েছে পেন্টাগনের একজন কর্মকর্তা।

রাশিয়া এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

ইউক্রেইন নিয়ে মার্কিন-রুশ আলোচনার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র এই অভিযোগ তুললো।

শুক্রবার ১৪ জানুয়ারী ২০২২ ইউক্রেনের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে যে সাইবার হামলা হয়েছে, তার জন্য ইউক্রেন রাশিয়াকে দোষারোপ করছে।

এসব ওয়েবসাইটে ইউক্রেনের মানুষকে সবচেয়ে খারাপ পরিণতির জন্য সতর্ক করা হয়। 

কয়েক ঘন্টার মধ্যেই আবার অনলাইনে ফিরে আসে।

সাইবার হামলার নিন্দা করেছে যুক্তরাষ্ট্র এবং নেটো এবং ইউক্রেনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।

হ্যাকিং এর বিষয়ে রাশিয়া কোন মন্তব্য করেনি।