ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সহসাই শেষ হচ্ছেনা
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
20 ডিসেম্বর 2022, 09:03 রাত
•
397 বার পঠিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই শেষ হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার ১৯ ডিসেম্বর ২০২২, এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধান এ ইঙ্গিত দেন।
মহাসচিব বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে নিকট ভবিষ্যতে শান্তি আলোচনার পথ দেখছি না। নিকট ভবিষ্যতে আমি কার্যকর শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আশবাদী নই।
এই বছরের শেষ সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধান বলেন, আমার মনে হচ্ছে সামরিক সংঘাত চলবে। সিরিয়াস আলোচনার মোমেন্টামের জন্য আরো অপেক্ষা করতে হবে।