ইতালিতে চীনের রপ্তানিকৃত মাস্কের অধিকাংশই নকল ছিল
অনলাইন নিউজ পোর্টাল
•
17 এপ্রিল 2021, 07:27 বিকাল
•
797 বার পঠিত
গত বছরের করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে ছিল ইতালি। দেশটির এই বিপর্যয়ে চীনের পক্ষ থেকে প্রায় ২৫০ মিলিয়ন মাস্ক, গ্লাভস, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়। তবে চীনের দেয়া এই মাস্কগুলোর প্রতি দুটির মধ্যে একটি ছিল অকার্যকর।
গত বছরের মার্চ মাস থেকেই ইতালিতে মাস্ক, পিপিইসহ কোভিড-১৯ প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করে চীন। এ সহায়তার জন্য তখন বেইজিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিল রোম।
কিন্তু সাম্প্রতিক সময়ে এসে বলা হচ্ছে, তখন চাইলে কিছু মানুষের মৃত্যু রোধ করা সম্ভব ছিল। যদি চীনা চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা না হতো, তাহলেই এটা করা যেত। পাশাপাশি দেশটিতে করোনার ভয়াবহ সংক্রমণের জন্য এখন চীনকেই দোষারোপ করা হচ্ছে।