শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে অস্ত্র সরবরাহ শুরু করেছে যুক্তরাষ্ট্র

শরীফ উসমানী • 11 অক্টোবর 2023, 06:19 বিকাল • 239 বার পঠিত
ইসরায়েলে অস্ত্র সরবরাহ শুরু করেছে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে লড়াইয়ে সহায়তা করতে । জানা গেছে মার্কিন সামরিক সরঞ্জাম বহনকারী প্রথম বিমানটি সম্প্রতি দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে পৌঁছেছে বলে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ। জানা গেছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে বলে ।
গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত ১২০০ মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর দুই শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন, জাকারিয়া আবু মুয়াম্মার ও জাওয়াদ আবু শামাল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এ তথ্য দিয়েছে।
আইডিএফের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে গাজার খান ইউনিসে এক অভিযানের সময় হামাসের দুই সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম শামাল। তিনি হামাসের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ছিলেন।
ইসরায়েলি জনগণের ওপর হামাসের হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। অপরদিকে জাকারিয়া হামাসের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।