শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে এক ফিলিস্তিনি নাগরিককে

অনলাইন নিউজ পোর্টাল • 06 এপ্রিল 2021, 09:02 রাত • 731 বার পঠিত
ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে এক ফিলিস্তিনি নাগরিককে

পরিবার নিয়ে গাড়িতে করে বের হওয়া এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এসময় সঙ্গে থাকা তার স্ত্রীও গুলিবিদ্ধ হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই ব্যক্তি গাড়ি দিয়ে তাদের চাপা দেয়ার চেষ্টা করেন। একারণে আত্মরক্ষার্থে গুলি চালায় ইসরায়েলি সেনারা।

তবে নিহত ফিলিস্তিনির স্ত্রী দখলদার বাহিনীর এই দাবি মিথ্যা বলে জানিয়েছেন। তাছাড়া, এ ঘটনায় কোনও ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানা যায়নি।

নিহত ফিলিস্তিনির স্ত্রী বলেন, ইসরায়েলি বাহিনী গাড়ি থামাতে বললে আমরা গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিন বন্ধ করে দেই। এরপর তারা আমাদের দেখে এবং চলে যেতে বলে। আমরা গাড়ি চালু করে এগোতেই ওরা সবাই গুলি চালাতে শুরু করে।

ফিলিস্তিনি এ নারীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র বলেন, গাড়ি হামলা চেষ্টার ঘটনায় বিনইয়ামিন রিজিওনাল ব্রিগেডের কমান্ডার তদন্ত করছেন।