শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান

মোহাম্মদ খাইরুল আমিন • 12 এপ্রিল 2025, 09:33 রাত • 251 বার পঠিত
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ সমাবেশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

ঘোষণাপত্রে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয় এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানানো হয়।

বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, শিল্পী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় মুখসহ সাধারণ জনগণ এই কর্মসূচিতে অংশ নেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন।

দলমত নির্বিশেষে সবাই একমঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিমের ঐক্যের আহ্বান জানান।

সমাবেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই হামলার পেছনের অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবি তোলা হয়।

সমাবেশ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।