শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের প্রতিবাদে ইস্তাম্বুলে বিক্ষোভ

মোহাম্মদ খাইরুল আমিন • 02 ফেব্রুয়ারি 2022, 10:16 দুপুর • 247 বার পঠিত
ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের প্রতিবাদে ইস্তাম্বুলে বিক্ষোভ

ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আসন্ন তুরস্ক সফরের প্রতিবাদে জনবহুল শহর ইস্তাম্বুলে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।

বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেছেন, ফিলিস্তিনি শিশু হত্যাকারীদের তারা স্বাগত জানাতে প্রস্তুত নন। ইসরায়েলি প্রেসিডেন্টকে স্বাগত না জানানোর জন্য  বিক্ষোভকারীরা তুর্কি সরকারের প্রতিও আহ্বান জানান।

আরও জানা যায় বিক্ষোভকারীরা ইসরায়েলি কর্মকর্তাদেরকে হত্যাকারী আখ্যায়িত করে ফিলিস্তিন থেকে চলে যাওয়ার জন্য স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে যোগ দেয়া লোকজনের হাতে বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন দেখা গেছে যাতে লেখা ছিল আমরা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্কে দেখতে চাই না।

অন্যথায় একজন বিক্ষোভকারী বলেন, ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র। মুসলিম দেশে তাদের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো খুবই খারাপ কাজ। এটি সত্যিই ভুল পদক্ষেপ এবং মুসলমান ও ফিলিস্তিনিদের জন্য একটি বিপর্যয়। আমরা ইসরায়েলের প্রেসিডেন্টকে তুরস্কে দেখতে চাই না। তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানানোর জন্য নিন্দা জানাচ্ছি।