শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফা শহরে গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে আগুন

অনলাইন নিউজ পোর্টাল • 18 মে 2021, 03:48 দুপুর • 248 বার পঠিত
ইসরায়েলের হাইফা শহরে গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে আগুন

ইসরায়েলের হাইফা শহরের একটি গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে আগুন লেগেছে। হাইফার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিরা এসব ছবি শেয়ার করেছেন। তারা বলছেন, গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে বড় ধরণের অগ্নিকাণ্ড ঘটেছে।

ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এই অগ্নিকাণ্ডের খবর এলো। তবে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, কারিগরী ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি।