শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফা নগরীর তেল শোধনাগারে ভয়াবহ আগুন

অনলাইন নিউজ পোর্টাল • 01 মে 2021, 10:10 রাত • 248 বার পঠিত
ইসরায়েলের হাইফা নগরীর তেল শোধনাগারে ভয়াবহ আগুন

ইসরায়েলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লাগে। শুক্রবার নগরীর বাযান তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে। তেল শোধনাগারে লাগা আগুন নেভাতে শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা হয়।

ইসরায়েলের গণমাধ্যম জানায়, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ ঘটনায় শোধনাগারের ক্ষতি ও সম্ভাব্য হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।