শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার সিদ্ধান্ত লেবাননের

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2020, 11:32 দুপুর • 94 বার পঠিত
ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার সিদ্ধান্ত লেবাননের

লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর উপরে আক্রমণের কারণে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 

বুধবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ। লেবাননের সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনাসহ বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি সমস্যা নিয়ে কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্ত পেরিয়ে সেনাদের দিকে গুলি চালিয়েছে। এরপর লেবাননে হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্টগুলোতে বিমান হামলা চালিয়েছে বলেও জানায় তারা। এ বিষয়ে হিজবুল্লাহর কাছ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।