ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা চান না এঞ্জেলা মার্কেল
অনলাইন নিউজ পোর্টাল
•
12 অক্টোবর 2021, 05:40 বিকাল
•
246 বার পঠিত
জার্মানির বিদায়ী চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে বার্লিন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা নিয়ে ইসরায়েলের সঙ্গে মতপার্থক্য চলার মধ্যেই এ কথা বলেন তিনি। খবর আল-জাজিরার।
জার্মানির চ্যান্সেলর হিসেবে বিদায় নেওয়ার আগে রোববার ইসরায়েল সফরে গিয়ে আঙ্গেলা ম্যার্কেল এ মন্তব্য করেন।
ম্যার্কেল বলেন, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের কয়েক দশক ধরে চলা দ্বন্দ্ব-সংঘাত অবসানে দ্বিরাষ্ট্রীয় সমাধানই সেরা উপায় বলে মনে করে জার্মানি।
আঙ্গেলা ম্যার্কেল এ মন্তব্য করলেও ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের ঘোর আপত্তি রয়েছে।