শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল ও হামাসের সংঘাতে চীনের উদ্বেগ

মোহাম্মদ খাইরুল আমিন • 08 অক্টোবর 2023, 04:03 দুপুর • 221 বার পঠিত
ইসরায়েল ও হামাসের সংঘাতে চীনের উদ্বেগ

সপ্তাহান্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধির ঘটনায় চীন ‘গভীরভাবে উদ্বেগ’ প্রকাশ করেছে এবং সব পক্ষকে ‘শান্ত’ হওয়ার  আহ্বান জানিয়েছে।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘চীন ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বর্তমান ক্রমবর্ধমান উত্তেজনা ও সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন।’ তারা ‘এ সম্পর্কিত সকল পক্ষকে শান্ত থাকার এবং সংযম অনুশীলন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করার আহ্বান জানিয়েছে।’