শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল ও আমিরাত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2020, 07:26 বিকাল • 542 বার পঠিত
ইসরায়েল ও আমিরাত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে

ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার তিনি মধ্যপ্রাচ্যে সফর শুরু করবেন। এই সফরের শুরুতে তিনি ইসরায়েলে যাবেন। এরপরেই যাবেন সংযুক্ত আরব আমিরাতে। গত ১৩ আগস্ট ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির স্বাক্ষরের পর প্রথমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সফরে যাচ্ছেন।

এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় যে বিষয়টি বিশেষভাবে যুক্ত হচ্ছে সেটি হচ্ছে ইরান এবং চীনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে কথিত যে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো মোকাবিলা করা।

এর আগে গত ১৯ আগস্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ওই সফরে কোহেন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছেন।

আগামী সেপ্টেম্বরে ইসরায়েল এবং আরব আমিরাতে সফর করার কথা রয়েছে হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেয়ার্ড কুশনারের। এর পাশাপাশি অন্যান্য দেশেও তার ভ্রমণ করার কথা রয়েছে।