শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

ইসরাইলের টিকা নিয়ে ১৩ জনের মুখমণ্ডল বিকৃত

অনলাইন নিউজ পোর্টাল • 19 জানুয়ারী 2021, 11:12 দুপুর • 245 বার পঠিত
ইসরাইলের টিকা নিয়ে ১৩ জনের মুখমণ্ডল বিকৃত

ইসরাইলে করোনার টিকা নেওয়ার পর অন্তত ১৩ জনের মৃদু ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে। টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এমন হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার টিকা নেওয়ার পর এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি।

এর ফলে ওইসব লোকদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মুখমণ্ডল ঠিক হতে আবার করোনার টিকা দিতে চাইছে।

এক ব্যক্তি ইসরাইলের সংবাদমাধ্যম ইয়নেটকে বলেন, অন্তত ২৮ ঘণ্টা আমার মুখমণ্ডল বিকৃত ছিল। তবে এরপর সেরে গেছে। নরওয়েতে ফাইজারের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যুর ঘটনার পর এমন খবর এলো।