শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ইসলামিক ফাউন্ডেশনে হজ নিবন্ধন সেবাকেন্দ্র চালু

মোহাম্মদ খাইরুল আমিন • 12 ফেব্রুয়ারি 2023, 07:28 বিকাল • 385 বার পঠিত
ইসলামিক ফাউন্ডেশনে হজ নিবন্ধন সেবাকেন্দ্র চালু

ঢাকা রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্র চালু করা হয়েছে। জানা যায় এ সেবাকেন্দ্রে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হবে।

আজ রোববার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন।

 এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যেকোনো তথ্য দিতে তিনজন কর্মকর্তাকে দায়িত্বও দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ (মোবাইল: ০১৫৫০৬৮৭০২২ ও ০১৭১৬২০৯৯১৫), সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান (০১৫৫০৬৮৭০৬৪, ০১৬৮৪০১৯১৬০) এবং দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকারকে (০১৭৫৮৪০৬৮৮৩) দায়িত্ব দেওয়া হয়েছে।