শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক সক্ষমতাকে হুমকি বলে মনে করছে ইসরায়েল

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2020, 12:30 দুপুর • 187 বার পঠিত
ইরানের পারমাণবিক সক্ষমতাকে হুমকি বলে মনে করছে ইসরায়েল

ইরানের পারমাণবিক সক্ষমতাকে বিরাজমান হুমকি বলে মনে করে ইসরায়েল। তাই এই হুমকি বন্ধে তারা পদক্ষেপ গ্রহণ করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরণের বিস্ফোরণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে পারমাণবিক ক্ষমতা বন্ধে অনেক প্রশাসনের গতিপথ নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি নীতি রয়েছে। দেশটির এসব দক্ষতা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। তাই আমরা এটিকে ঠেকাতে ব্যবস্থা নেই। আমাদের উত্তর সীমান্তে আমরা ইরানকে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। তাই আমরা এমন পদক্ষেপ গ্রহণ করি যা অপ্রত্যাশিত।

সম্প্রতি ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার একটি নির্মাণাধীন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনার তদন্তের ফলাফল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। স্থাপনাটির ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকদিন পরেই এমন বক্তব্য দিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

এই দুর্ঘটনার বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে হওয়া প্রতিটি দুর্ঘটনার সঙ্গে আমরা যুক্ত না। প্রত্যেকেই আমাদের সন্দেহ করতে পারে। তবে ইরানে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার দায়ভার আমাদের না।