শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

ইরানে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ে ১০ দিনের লকডাউন জারি

অনলাইন নিউজ পোর্টাল • 11 এপ্রিল 2021, 07:40 বিকাল • 639 বার পঠিত
ইরানে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ে ১০ দিনের লকডাউন জারি

ইরানে করোনা ভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউয়ের ফলে ১০ দিনের লকডাউন দিয়েছে সরকার । শনিবার থেকে দেশটির সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, থিয়েটার, খেলাধুলা ও শরীরচর্চা কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ইরানের ৩১টি প্রদেশের ২৩টিতে এমন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ইরানে যে কোনো ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার থেকে শুরু হতে যাওয়া পবিত্র রমজান উপলক্ষেও কোনো ধরনের জমায়েত করা যাবে না।

গত সপ্তাহ থেকে ইরানে দৈনিক ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত দেশটিতে ২০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের ফলে ইরানজুড়ে ২৫৭টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।