শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান চীনে বিশেষ বাণিজ্য অফিস খোলার পরিকল্পনা করেছে

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুলাই 2020, 03:23 দুপুর • 321 বার পঠিত
ইরান চীনে বিশেষ বাণিজ্য অফিস খোলার পরিকল্পনা করেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এশিয়ার পরাশক্তি চীনে একটি বিশেষ বাণিজ্য অফিস খোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ট্রাম্প প্রশাসনের অব্যাহত নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় বেইজিংয়ের সহযোগিতায় পদক্ষেপটি হাতে নিয়েছে তেহরান।

চীন এবং ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দিন দিন বেড়ে চলার প্রেক্ষিতে তেহরানের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বেইজিংয়ে এই বিশেষ বাণিজ্য অফিসে খোলার চিন্তা করছে। মার্কিন সরকারের অব্যাহত নিষেধাজ্ঞার কারণে ইরানের সামনে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে। যদিও চীনে বিশেষ বাণিজ্য অফিস খোলায় ইরানি ব্যবসায়ীদের জন্য এবার বিষয়গুলো অনেকটাই সহজলভ্য হবে।

উল্লেখ্য, ইরান এবং চীন দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর জন্য ২৫ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি করতে যাচ্ছে। এ ব্যাপারে ইরান এবং চীনের পক্ষ থেকে এরই মধ্যে ঘোষণা দেয়া হয়েছে।