শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ সেনাসদস্য নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুলাই 2021, 04:44 দুপুর • 774 বার পঠিত
ইরাকের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ সেনাসদস্য নিহত

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ সেনাসদস্য নিহত হয়েছেন।হেলিকপ্টারটি বাগদাদের উত্তরাঞ্চলে আমেরলি শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে অভিযানে অংশ নিতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। তবে এটি হামলায় না যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তা উল্লেখ করেনি ইরাকের সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশটি আইএসমুক্ত হলেও সম্প্রতি একাধিক সশস্ত্র সংগঠন মার্কিন জোটের ওপর হামলা চালাচ্ছে। আর এ কারণেই মার্কিন বাহিনী দেশটি থেকে দ্রুত গুটিয়ে নেওয়ার দাবি উঠেছে।