শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, মৃতের সংখ্যা ৮২

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 07:30 বিকাল • 550 বার পঠিত
ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, মৃতের সংখ্যা ৮২

ইরাকে করোনা হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৪ এপ্রিল) দেশটির রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।
 
সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানীর দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের পর এই হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
 
দুর্ঘটনাস্থলের পাশে থাকা রয়টার্সের এক ফটোগ্রাফার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর বহু সংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতালে গিয়েছে এবং আগুনে আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমনকি আগুনে আহত হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।