শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

অনলাইন নিউজ পোর্টাল • 09 নভেম্বর 2020, 04:44 দুপুর • 814 বার পঠিত
ইরাকে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

ইরাকের বাগদাদ শহরে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসহ আহত হয়েছে আরো আটজন।

সোমবার বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়া জেলার এক সেনা চৌকিতে এ হামলা হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আল-রাধওয়ানিয়ার সেনাচৌকিতে চারটি গাড়িতে করে আসে বন্দুকধারীরা। এ সময় তারা গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সরকার-সমর্থিত সুন্নি মিলিশিয়াদের চৌকিতে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হামলা চালায়।

পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নেমেছে।