ইংল্যান্ডে ছুরিকাঘাতে নিহত ৩
অনলাইন নিউজ পোর্টাল
•
21 জুন 2020, 11:03 দুপুর
•
334 বার পঠিত
ইংল্যান্ডের রিডিং শহরে ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি পার্কে এ হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি লিবিয়ার নাগরিক বলে ধারণা করছেন নিরাপত্তাকর্মীরা। তবে এ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে বলেছেন, লোকটি ভিড়ের মধ্যে সামনে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করছিলেন।