শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় কয়লাখনি বিস্ফোরনে নিহত ১০

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 10 ডিসেম্বর 2022, 07:30 সকাল • 452 বার পঠিত
ইন্দোনেশিয়ায় কয়লাখনি বিস্ফোরনে নিহত ১০

ইন্দোনেশিয়ায় কয়লাখনি বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে খনি ধসে পড়ে অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২, দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ১৪ জন চাপা পড়েছিল। ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। চারজন বেঁচে গেছেন।

চলতি বছর ২০২২ এর সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাতজন মারা যান। এছাড়া এপ্রিলে উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ১২ খনিশ্রমিক ভূমিধসে নিহত হয়েছিল।