শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইন্দোনেশিয়ায় কোভিড রোগীদের জন্য জরুরি ওষুধ পাঠাল বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2021, 09:33 সকাল • 291 বার পঠিত
ইন্দোনেশিয়ায় কোভিড রোগীদের জন্য জরুরি ওষুধ পাঠাল বাংলাদেশ

করোনা মহামারীতে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ইন্দোনেশিয়াকে জরুরি ওষুধ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ওষুধগুলো জাকার্তা প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্দোনেশিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বেসরকারি ফার্মাসিউক্যাল কোম্পানির সহায়তায় ইন্দোনেশিয়ার জন্য করোনার ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ। জাকার্তার বাংলাদেশ দূতাবাস দেশটির প্রতিনিধির কাছে গতকাল এসব ওষুধ হস্তান্তর করেছে। ইন্দোনেশিয়াকে পাঠানো জরুরি ওষুধের মধ্যে রয়েছে ডি-গেইন ৪০০০০, ফাভিপিরা ২০০, ইমুজিন ২০, সিম্পল-৩ ও নিনাভির ১০০ ইনজেকশন।