শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 26 অক্টোবর 2021, 04:58 দুপুর • 251 বার পঠিত
ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্প্রতি এ তথ্য পাকিস্তানকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন।
তবে সফরের জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। পাশাপাশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন। শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য তার সরকারের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে ঢাকায় বৈঠককালে তিনি এ কথা বলেন। পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রীর সফরের জন্য একটি রোড ম্যাপ তৈরি করতে যাতে তা ফলপ্রসূ হয়। অধিকন্তু, ইসলামাবাদ পররাষ্ট্র সচিবদের সংলাপের মতো দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় চালু করতে চাইছে, যা প্রায় ১৩ বছর ধরে অনুষ্ঠিত হয়নি।