শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

হঠাৎ ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়লেন প্রতিবন্ধী যুবক

অনলাইন নিউজ পোর্টাল • 08 মার্চ 2021, 10:52 দুপুর • 268 বার পঠিত
হঠাৎ ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়লেন প্রতিবন্ধী যুবক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ে নিহত হয়েছেন সোহেল রানা (২৮) নামের এক মানসিক প্রতিবন্ধী।

আজ সোমবার (৮ মার্চ) সকাল ৮টায় দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীরা জানায়, সোহেল রানা একজন মানসিক প্রতিবন্ধী। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ। দামুড়হুদার  মুক্তারপুর গ্রামে অবস্থিত মামা মিন্টু মিয়ার বাড়িতেই থাকতেন তিনি। আজ সোমবার সকালে চায়ের দোকানে বসেছিলেন তিনি। একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৪৮১) আসতে দেখে হঠাৎ দৌড়ে তার নিচে ঝাঁপ দেন সোহেল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, 'নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।'