শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 02 নভেম্বর 2021, 10:31 দুপুর • 446 বার পঠিত
হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

 গতকাল সোমবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জানা যায় ভূমিকম্পটির গভীরতা ছিল ৬ কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে দেশটিতে এখনোও জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্প সিনাব্যাং শহর থেকে দুইশ' ৫৫ কিলোমিটার দক্ষিণে আঘাত হেনেছে।