হংকংয়ে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ
অনলাইন নিউজ পোর্টাল
•
10 জুলাই 2020, 09:01 রাত
•
732 বার পঠিত
হংকংয়ে আবারো বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। শুক্রবার নতুন করে ৩২ জন করোনা রোগী শনাক্তের পর শহরে নতুন করে কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা করছে হংকং কর্তৃপক্ষ। ফলে সোমবার থেকে শহরের সব স্কুল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার শহরটিতে ৩৪ টি স্থানীয় সংক্রমণ ধরা পড়ে। এরপরেই নতুন করে আবার সংক্রমণের খবর পাওয়া গেছে। এ ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের খবর এটি।
হংকংয়ে যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিলো। সেসব নিষেধাজ্ঞা পুনরায় জারি করা হচ্ছে। চার মাস অনলাইনে ক্লাস করার পরে মে মাসের শেষের দিকে স্কুলগুলো ফের চালু করতে শুরু করে হংকংয়ের শিক্ষা ব্যুরো।
শুক্রবার এক বিবৃতিতে হংকংয়ের শিক্ষাবিষয়ক সচিব বলেন, সোমবার থেকে সব স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হবে। নতুন সংক্রমণের ফলে আবারো সামাজিক নিষেধাজ্ঞাগুলো কঠোর করছে হংকং।