শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

হজযাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও টিকার সনদ দেখাতে হবে

মোহাম্মদ খাইরুল আমিন • 24 মে 2022, 07:40 বিকাল • 355 বার পঠিত
হজযাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও টিকার সনদ দেখাতে হবে

চলতি বছর হজযাত্রীদের বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। এজন্য টিকা সনদ সঙ্গে রাখতে হবে।

হজযাত্রীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২৩ মে থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। 

টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণের সময় অনুসরনীয় বিষয়সমূহ হলো- (ক) সরকারি হাসপাতাল অথবা সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি যে কোন হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে বুকের এক্সরে, ইসিজি, ব্লাড গ্রুপ, ইউরিন-আরএমই, ব্লাডসুগার রিপোর্ট উল্লেখিত টিকা কেন্দ্রে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে। এ সকল পরীক্ষা বিগত তিন মাসের মধ্যে করা হয়ে থাকলে পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। শুধুমাত্র পূর্বের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে টিকা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 

(খ) বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদেরকে স্ব-স্ব এজেন্সির মাধ্যমে ই-হেলথ প্রোফাইল ফরম এর প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। 

(গ) সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগণ নিকটবর্তী রেজিষ্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, হজ অফিস, আশকোনা) হতে ই-হেলথ প্রোফাইল ফরম প্রিন্ট করে এবং নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে।

(ঘ) প্রয়োজনে হজ বিষয়ক পোর্টাল এ গিয়ে ঘ এর পরিবর্তে তার ট্র্যাকিং নম্বর (যেমন ঘ.............৪) লিখে সার্চ দিলে ই-হেলথ প্রোফাইল ফরম প্রিন্ট করা যাবে।

(ঙ) বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিসমূহ স্ব-স্ব ইউজার আইডির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ প্রিন্ট করে হজযাত্রীকে সরবরাহ করবে। 

(চ) সরকারি ব্যবস্থাপনা হজযাত্রীগণ সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্র অথবা নিকটবর্তী রেজিষ্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, হজ অফিস, আশকোনা) হতে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সনদের প্রিন্ট সংগ্রহ করবেন।

(ছ) কোন হজযাত্রী নির্ধারিত সময়ে টিকা গ্রহণে ব্যর্থ হলে আগামী ২৫ মে থেকে আশকোনাস্থ হজক্যাম্পে স্থাপিত মেডিকেল সেন্টার থেকে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করবেন।