শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

হজের এহরাম অবস্থায় নাকের পশম উপড়ে ফেলা জায়েয আছে কি না?

মোহাম্মদ খাইরুল আমিন • 25 অক্টোবর 2022, 02:14 দুপুর • 439 বার পঠিত
হজের এহরাম অবস্থায় নাকের পশম উপড়ে ফেলা জায়েয আছে কি না?

১২৫৫: প্রশ্ন
জনৈক ব্যক্তির অভ্যাস হল, সে মাঝে মাঝে হাত দিয়ে নাকের পশম উপড়ে ফেলে। একবার হজের এহরাম অবস্থায় সে হাত দিয়ে নাকের দুই-তিনটি পশম উপড়ে ফেলেছে। এখন জানার বিষয় হল, এহরাম অবস্থায় নাকের পশম উপড়ে ফেলা জায়েয আছে কি না? এবং জায়েয না হলে তার জরিমানা কী হবে?

উত্তর:
ইহরাম অবস্থায় শরীরের যেকোনো স্থান থেকে পশম কাটা, কামানো বা উপড়ে ফেলা নিষিদ্ধ। এ অবস্থায় নাকের লোম উপড়ানোও নাজায়েয।

তাই তিনটি পশম উঠানোর কারণে তাকে কিছু গম বা তার মূল্য (কমপক্ষে তিন মুষ্ঠি পরিমাণ) ছদকা করতে হবে।

-আলবাহরুর রায়েক ২/৩২৫, ফাতাওয়া হিন্দিয়া ১/২২৪ ও ১/২৪৩, মানাসিকে মুল্লা আলী কারী ৩২৮, ফাতাওয়া খানিয়া ১/২৮৯, রদ্দুল মুহতার ২/৪৮৯