শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সৈন্য নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জুন 2024, 06:22 বিকাল • 213 বার পঠিত
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সৈন্য নিহত

লেবাননের হিজবুল্লাহ গ্রুপের সাথে আন্ত:সীমান্ত সংঘর্ষে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসলায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। হিজবুল্লাহ সদস্যদের সাথে ইসরায়েলি বাহিনীর প্রায় প্রতিদিনই আন্ত:সীমান্ত সংঘর্ষ চলে।
 
সূত্র বলেছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর হারফিশে বুধবার এরকমই এক সংঘর্ষে এক সৈন্য নিহত হয়েছে।

লেবানন থেকে হারফিশে দু’টো বিস্ফোরক ড্রোন উৎক্ষেপণ করা হলে নিহতের ঘটনাটি ঘটে।