শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
এডিটর`স চয়েস

হেল্পলাইন ও তথ্য বাতায়ন কেন্দ্রের হটলাইন নম্বর ৩৩৩ কল বেড়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 11:54 দুপুর • 784 বার পঠিত
হেল্পলাইন ও তথ্য বাতায়ন কেন্দ্রের হটলাইন নম্বর ৩৩৩ কল বেড়েছে

 লকডাউনে সেবা পেতে  ২০১৮ সালের ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চালু করা হয় জাতীয় হেল্পলাইন ও তথ্য বাতায়ন কেন্দ্রের হটলাইন নম্বর ৩৩৩। নাগরিকদের এই প্লাটফর্মে কলের পরিমাণ বেড়েছে   দ্বিগুণেরও বেশি। এতে অটোমেশন প্রযুক্তির মাধ্যমে সহজে ও দ্রুত সেবা দেওয়া যায়।  

২০২০ সালে দেশে করোনা ভাইরাস আক্রমণের সময় এবং পরবর্তীতে লকডাউন আরোপিত হলে প্ল্যাটফর্মটির প্রয়োজনীয়তা, দক্ষতা এবং উপকারিতা আরও বেশি পরিলক্ষিত হয়। সেটি অব্যাহত আছে চলতি লকডাউনেও।
প্রতিষ্ঠার শুরু থেকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাস্তবায়নাধীন ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির আওতায় পরিচালিত হয়ে আসছে প্ল্যাটফর্মটি।
 ২০১৮ সালের ১২ এপ্রিল থেকে চলতি ১৭ এপ্রিল পর্যন্ত তিন বছরে ৩৩৩ নম্বরে ২ কোটি ৮০ লাখের বেশি ফোন কল গ্রহণ করা হয়েছে। মোট ফোন কলের মধ্যে সাম্প্রতিক সময়ে ৫০ লাখের বেশি ফোন কল এসেছে শুধু করোনা বিষয়ক। এছাড়াও ২০২০ সালে করোনাকালীন সময়ে ত্রাণ সাহায্য চেয়ে কল এসেছে ১৮ লাখের বেশি।  
'জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে টেলিমেডিসিন সেবা দেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ নাগরিককে।'

বর্তমানে প্রতিদিন প্ল্যাটফর্মটিতে ৭০ হাজারের বেশি ফোন কল আসছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতেও প্ল্যাটফর্মটিতে নাগরিকদের ফোন কলের সংখ্যা বেড়ে যায়।

করোনা মহামারির আগে ৩৩৩ নম্বরে কল করলে প্রতি মিনিটে ৬০ পয়সা করে চার্জ কাটা হতো, কিন্তু দেশের কঠিন পরিস্থিতিতে এই হেল্পলাইনকে টোল ফ্রি করা হয়।