শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাশিয়ায় ১৬ আরোহী নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 12 আগস্ট 2021, 11:24 দুপুর • 118 বার পঠিত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাশিয়ায় ১৬ আরোহী নিহত

 রাশিয়ায় কামচাটকা এলাকার লেক কুরিলে এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, যা মস্কো থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজদের উদ্ধারে ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ শুরু করেছেন। এটিতে থাকা ১৩ যাত্রী ও তিন ক্রুয়ের মধ্যে এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে প্রতিবেদনে বলেছে, যাত্রীরা ছিলেন পর্যটক। কামচাটকা উপত্যকাটি বিশাল ভূখণ্ডজুড়ে অবস্থিথ। সেখানে মানুষের বসবাস অনেক কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। রাশিয়ায় আকাশপথে হওয়া দুর্ঘটনার তদন্ত করে থাকে রাশিয়ান ইভেস্টিগেশন কমিটি। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

তবে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই সূত্রটি বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ৯ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সবাই জীবিত আছেন।