হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ৪
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 সেপ্টেম্বর 2023, 12:40 দুপুর
•
336 বার পঠিত
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরাম-আলম বাজার আঞ্চলিক সড়কে গত রাতে ব্যাটারিচালিত ইজিবাইক টমটম উল্টে চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও ৪ জন। রোববার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমবাজার থেকে একটি টমটম উত্তর সাঙ্গরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়। এতে চাঁন মিয়াসহ ৫ যাত্রী আহত হয়।গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চাঁন মিয়াকে মৃতত ঘোষণা করেন ডাক্তার। সে উত্তর সাঙ্গর গ্রামের সুরুজ মিয়ার পুত্র। এ ছাড়াও মন্নাফ মিয়া নামের এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।