হাড় কাঁপানো শীত, ৩০ বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
মোহাম্মদ খাইরুল আমিন
•
21 ডিসেম্বর 2021, 05:08 বিকাল
•
323 বার পঠিত
সময়টা ডিসেম্বরের শেষের দিক, এমন সময়ে ষড়ঋতুর দেশ বাংলাদেশে স্বভাবতই বেশ ঠান্ডা বিরাজ করে। তবে চলমান সময়ে সারাদেশে যে তাপমাত্রা, তা গত ৩০ বছরের একই সময়ের স্বাভাবিক তাপমাত্রার গড়ের চেয়ে বেশ কম। গত দুইদিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা রাতে গড়ে ৯-১৫ ডিগ্রি এবং দিনের বেলায় ২২-২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।
মঙ্গলবার আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই তাপমাত্রা গত ৩০ বছরের এই সময়ে দেশের স্বাভাবিক তাপমাত্রার গড়ের চেয়ে এক থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম।
একারণেই এই মূহুর্তে দেশের ১০টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ চললেও, সারাদেশেই স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা অনুভূত হচ্ছে।