হাইতির প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুক হামলায় নিহত হয়েছেন
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুলাই 2021, 07:18 বিকাল
•
254 বার পঠিত
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েজ নিজ বাসভবনে বন্দুক হামলার ঘটনায় নিহত হয়েছেন। বুধবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতি তিনি জানান, সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝরাতে হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।
ক্লদে জোসেফ বলেছেন, ‘রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।’
পূর্বসূরী মিশেল মার্টলির পদত্যাগের পর ৫৩ বছর বয়সী মুইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতায় থাকাকালে মুইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বারবার সরকারবিরোধী বিক্ষোভের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি।