শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন বাইডেন

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জুলাই 2024, 04:42 দুপুর • 501 বার পঠিত
গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর বৃহস্পতিবার প্রথম তিনি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন।

বিতর্কে দুর্বল পারফরমেন্স কঠিন চাপের মুখে পড়া বাইডেনের পুন:নির্বাচনের পথ বন্ধ করে দিতে পারে। খবর এএফপি’র।

ন্যাটো শীর্ষ সম্মেলনে বয়স ও স্বাস্থ্য নিয়ে নিজের ডেমোক্র্যাটিক দলের ক্রমবর্ধমান সমালোচনার চাপ প্রশমনের প্রচেষ্টারত ৮১ বছর বয়সী বাইডেনের দিকে বিশ্বের নজর থাকবে।

 হোয়াইট হাউস এটিকে একটি ‘বিগ বয়’ প্রেস কনফারেন্স বলে আখ্যায়িত করেছে এবং তিনি যে এ ধরনের কনফারেন্স পরিচালনা করতে পারেন তা প্রমাণে বাইডেন চাপের মুখে রয়েছেন। ট্রাম্পের সাথে বিতর্কে বিপর্যয়ের পর বাইডেন তার প্রেসিডেন্টের মেয়াদকালে এক বিরল চাপের মুখে পড়েছেন।

ওয়াশিংটন ডিসি কনফারেন্স সেন্টারে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠেয় এই সাংবাদিক সম্মেলনে বাইডেনের যে কোনও ভুল পদক্ষেপ তার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে 
ডেমোক্র্যাটদের আহ্বানকে আরো জোরদার করতে পারে।