শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গুজব উড়িয়ে প্রকাশ্যে এলেন কিম জং উন

অনলাইন নিউজ পোর্টাল • 26 আগস্ট 2020, 08:26 রাত • 736 বার পঠিত
গুজব উড়িয়ে প্রকাশ্যে এলেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গুরুতর অসুস্থ হয়ে কোমায় রয়েছেন এবং তার ছোট বোন কিম ইয়ো জং দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন বলে সম্প্রতি গুঞ্জন উঠেছিলো। তবে সেসব গুঞ্জনকে ভুল প্রমাণ করে প্রকাশ্যে দেখা দিয়েছেন কিম। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বর্ধিত এক সভায় অংশ নিয়েছেন।

সভায় কিম করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া করোনাভাইরাসের পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে দেশটিতে আঘাত হানতে যাওয়া টাইফুন ‘বাভি’ নিয়েও আলোচনা করেছেন তিনি। সম্প্রতি সীমান্ত বন্ধ থাকায় ও বন্যার ক্ষয়ক্ষতির কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়া, এরপর করোনাভাইরাস দেশটির অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করছে।

পলিটব্যুরোর বৈঠকে আসন্ন টাইফুন বাভির তাণ্ডব থেকে লোকজন ও ফসল রক্ষার জন্য নেয়া রাষ্ট্রীয় জরুরি পদক্ষেপগুলোও পর্যালোচনা করা হয়। ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই রাষ্ট্রটিতে খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, আগামী বছর নতুন একটি পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কংগ্রেসের আয়োজন করবে তারা। জাতীয় অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুতর বিলম্ব হচ্ছে, দলীয় এক বৈঠকে এমনটি আলোচিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।