শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

মোহাম্মদ খাইরুল আমিন • 26 মার্চ 2022, 02:35 দুপুর • 774 বার পঠিত
গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

বিশ্ব বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল ছাড়া এখন মানুষের দিন চলে না। বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ গুগলের হোমপেজে গেলেই বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাচ্ছেন। কারণ, গুগলের এদিনের ডুডল করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। হোমে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল সবুজ পতাকা।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর এই ডুডল প্রকাশ করে গুগল। এর আগেও বাংলাদেশের অনেক বিশেষ উপলক্ষ্যে গুগলের হোমপেজের ডুডল হয়েছে বাংলাদেশ। 

ব্যাকগ্রাউন্ডে পরিচ্ছন্ন আকাশ। আর সামনের ভাগে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। নিচে গুগলের নাম। ওই ডুডলে কার্সর নিলে ‘Bangladesh independence day 2022’ লেখা উঠছে স্ক্রিনে।

আর ডুডলটিতে ক্লিক করলে সার্চ করে যে পেজ দেখাচ্ছে গুগল তাতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও স্বাধীনতা নিয়ে অসংখ্য তথ্য ও সাইট। কেউ চাইলে ইতিহাসটা এখান থেকে জেনে যেতে পারবে আজ।