গত এক মাসে করোনা শনাক্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে ভারত
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুন 2021, 08:46 সকাল
•
823 বার পঠিত
ভারতে করোনার ঢেউ শুর হওয়ার পর থেকে এই মহামারীর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সদ্য শেষ হওয়া মে মাসে। এই মাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার সংখ্যা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তবে স্বস্তির খবর, মে মাসের শেষের কয়েক দিন আক্রান্তর সংখ্যা কমেছে।
মে মাসের শেষ দিন সোমবারে আক্রান্তের সংখ্যা কমে- হয়েছে ১ লাখ ৩০ হাজার। যা গত ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ এপ্রিল দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার। মৃতের সংখ্যাও সোমবার কমে আড়াই হাজারের নিচে পৌঁছেছে, যা ২২ এপ্রিলের পর সবচেয়ে কম। মে মাসের পরিসংখ্যাণ অনুযায়ী, এই মাসে মোট আক্রান্তর সংখ্যা ৯০ লাখ ৩০ হাজার। এই মাসের শেষের কয়েকদিন স্বস্তি কিছুটা মিললেও এপ্রিলের তুলনায় আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশের বেশি ছিল। এপ্রিলে মোট আক্রান্তর সংখ্যা ছিল ৬৯ লাখ ৪০ হাজার।